চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ গ্রামে অবস্থিত বৃহৎ ও প্রাচীন কবরমুড়া (কবরস্থান) এর সার্বিক উন্নয়ন ও কবরবাসীদের মাগফেরাত কামনায় ১৫তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ফজর নামাজের পর কবরস্থান সংলগ্ন জানাযার মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম শুরু হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ মাওলানা নূর হোসাইন সিদ্দিকী, পীর সাহেব, দরবার শরীফ, চকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি লায়ন মোঃ আমান উল্লাহ।প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মুহাদ্দিস মাওলানা জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক, আমিরাবাদ সুফিয়া কামিল মাদ্রাসা। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এমদাদুল হক নিজামী (খতিব) এবং মাওলানা খায়ের আহমদ।
মাহফিল কমিটির সভাপতি আহমদ শফি ও সেক্রেটারি মুহাম্মদ মিজবাহ উদ্দিন আরিফের নেতৃত্বে কমিটির সদস্য মোঃ দিদারুল আলম মেম্বার, মোঃ কামাল উদ্দিন, মোঃ তারেক, মোঃ সাইফুল ইসলাম সিকদার, মোঃ জোনায়েদ সাজ্জাদ, মোঃ রিফাত সিকদার, মোঃ কাসেম, মোঃ তৈয়ব, মোঃ আবু মিস্ত্রি এবং উপদেষ্টা মোঃ নুরুল আলম সিকদার, মোঃ দেলোয়ার হোসেন দেলু, মোঃ এয়াকুব বাচ্চু
সদস্য মোঃ মফিজ উপদেষ্টা নুরুল আমিনসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ সার্বিক তত্ত্বাবধান করেন।
বক্তারা তাঁদের আলোচনায় কবরস্থানের উন্নয়ন, সংরক্ষণ এবং মৃত ব্যক্তিদের মাগফেরাত কামনায় দোয়ার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, দিনব্যাপী মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এতে দিকনির্দেশনামূলক আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।উল্লেখ্য, কবরমুড়া (কবরস্থান) উন্নয়ন ও সংরক্ষণ কমিটির ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST