bdporikroma
১৩ জানুয়ারী ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

মান্নার মিয়া,জেলা প্রতিনিধি(সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা এবং ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন। মঙ্গলবার (১৩জানুয়ারি) দুপুর ১২টায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল কক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক সেমিনার ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো. তাজুদ আলীর সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাহার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,গাজীনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জয়া উদ্দিন,মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নেজাবুল ইসলাম,গাজীনগর গ্রামের তরুণ সমাজসেবক জিয়াউর রহমান,এইচ,এম শামসুর নুর ও প্রভাষক সেলিম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বশির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।পাশাপাশি ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এছাড়াও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ছাবিহা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী শাওন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সায়েরা বেগম, আবুল ফয়েজসহ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং শিক্ষার্থীরা। এ ধরনের শিক্ষা সহায়ক উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১০

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১২

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১৩

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১৪

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৬

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৮

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৯

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST