‎মোহাম্মদ ছিবগাতুল্লাহ, স্টাফ রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরে স্কুল ছাত্র নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার


‎মুন্সিগঞ্জের শ্রীনগরে আলোচিত স্কুলছাত্র গাজী দিল হোসেন নীরব হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর রোববার (২৬ এপ্রিল) উপজেলার উত্তর কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত আসামি মো. রুমান (১৫) উত্তর কামারগাঁও এলাকার হাফিজুর রহমান সুমনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীনগরের কামারগাঁও এলাকায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে খুন হন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গাজী দিল হোসেন নীরব (১৬)। তিনি কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন।

‎ঘটনার আগের দিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় নীরব প্রতিবাদ জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে তারা সেখান থেকে চলে গেলেও বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

‎এর ধারাবাহিকতায় পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে কামারগাঁও চৌধুরীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীরবের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একদল যুবক তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎নিহত নীরবের বাড়ি চাঁদপুর জেলায় হলেও বাবার মৃত্যুর পর মা ও ছোট ভাইকে নিয়ে তিনি মামার বাড়ি শ্রীনগরের কামারগাঁও গ্রামে বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে নীরব ছিলেন বড়।
‎ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ একাধিক আসামিকে গ্রেপ্তার করে। তবে রুমান দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।
‎অবশেষে রোববার শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

শ্রীনগরে স্কুল ছাত্র নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা’র সভাপতি তাজিম, সম্পাদক নুর হোসাইন

অবশেষে বদলী করা হলো নালিতাবাড়ীর বিতর্কিত সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র

পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা নিয়ে হয়রানি!

ফুটবল খেলাকে কেন্দ্র করে তালতলীতে শিশুকে পিটিয়ে হত্যা মৃত্যু ছেলের প্রতি মায়ের শেষ ভালোবাসা

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

লোহাগড়ায় ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান’র জন্মদিন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা, ভেষজ প্রদর্শনী ও ফ্রী চিকিৎসা ক্যাম্পের আয়োজন

১০

অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধসহ চার দাবিতে কবি নজরুল কলেজ ছাত্র অধিকারের স্মারকলিপি

১১

আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি

১২

কমলনগরে পুলিশের অভিযানে চোর চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩

১৩

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত অন্তত ৮

১৪

নিশুতি রাতে পদ্মায় প্রশাসনের অ্যাকশন: দৌলতদিয়ায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

১৫

মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮)’কে রাজধানীর লালবাগ এলাকা  গ্রেফতার 

১৬

পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, গুরুতর আহত শিশু

১৭

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত ০৪ টি গ্রেনেড উদ্ধার

১৮

সাতকানিয়ায় মনেয়াবাদ কবরমুড়ায় ১৫তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

১৯

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST