স্টাফ রিপোর্টার
৯ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন

 

 

ঢাকা, ০৯ই মার্চ ২০২৬ পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক ও নান্দনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নতুন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র উপহার দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ সকালে সিদ্দিক বাজার এলাকায় (আলাউদ্দিন রোড) নবনির্মিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’-এর শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, এমপি।

উদ্বোধনকালে প্রশাসক মোঃ আবদুস সালাম বলেন, “পুরান ঢাকার বাসিন্দাদের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই আধুনিক ৬-তলা ভবনটি সেই সীমাবদ্ধতা দূর করবে।” তিনি আরও বলেন, “আমরা শুধু একটি ভবন নির্মাণ করিনি, বরং এখানে নাগরিকদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা, পাঠাগার এবং ব্যায়ামাগারের ব্যবস্থাও রেখেছি।” তিনি স্থানীয় নাগরিকদের এই রাষ্ট্রীয় সম্পদটির যথাযথ রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার আহ্বান জানান। এই কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনকারী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে তিনি বলেন, “উন্নয়নের কারণে পুরান ঢাকা আজও খোকা ভাইয়ের কাছে ঋণী।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তত্তাবধানে ৩৮.৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটিতে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুপ্রশস্ত জায়গা। কমিউনিটি সেন্টারটির ২য়, ৩য় ও ৪র্থ তলায় প্রতি ফ্লোরে ৫৫০ জন করে মোট ১,৬৫০ জন অতিথি আপ্যায়নের সক্ষমতা রয়েছে। ভবনের ৫ম তলায় রয়েছে ওয়ার্ড কাউন্সিলর অফিস, আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও পাঠাগার (লাইব্রেরি)। এছাড়া, সুস্থ জীবনধারা নিশ্চিত করতে ৬ষ্ঠ তলায় স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় যে, বর্তমানে ডিএসসিসির অধীনে আরও বড় পরিসরে সামাজিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এর মধ্যে DCNUP প্রকল্পের আওতায় ৯টি কেন্দ্রের নির্মাণ কাজ ৫২% সম্পন্ন হয়েছে। এছাড়া কর্পোরেশনের নিজস্ব তহবিলে ১৯টি কেন্দ্রের কাজ চলমান এবং আরও ৩০টি নতুন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১০

১১

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

১২

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

১৩

৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. বাবু বেপারী

১৪

শ্রীনগরে খাড়্রা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড

১৭

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাংশা মডেল থানার শেখ মঈনুল ইসলাম

১৮

লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST