দেওয়ান মুরাদুজ্জামান  মতলব ( চাঁদপুর) সংবাদদাতা 
১৯ অগাস্ট ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে — ওসি কামরুল হাসান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বুধবার (১৯ আগস্ট) মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানসহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
র‌্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‌্যালিটি ওটারচর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গজরা বাজারে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। দেশ ও জাতিকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এক হয়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।”
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ভয়াবহ প্রভাব একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বলা হয়, মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ তথা চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশি কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান (আশিক), গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জলিল মেম্বার, সহ-সভাপতি হাসান ইমাম স্বপন, আবুল প্রধান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বলরাম গোস্বামী, কৃষক দলের সভাপতি সাদরুল আমিন, শ্রমিক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক অলি উল্লাহ অলু, নাউরি কলেজ ছাত্রদলের সভাপতি শান্ত প্রধান, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে — ওসি কামরুল হাসান

তাহিরপুরে মাদক নির্মূল কমিটির হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক মনোনীত

রাজবাড়ীতে ১০ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন

লৌহজংয়ে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চার বছরেও পাকা হয়নি মাওয়া-পুরাতনঘাট সড়ক ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ দায়িত্ব নিয়ে তিন দপ্তরের রশি টানাটানি

মতলব উত্তরে শতাধিক স্থানে মাদকের আসর, বাড়ছে জুয়ার দৌরাত্ম্য

১০

দৌলতদিয়ায় নারী ও শিশুদের সুরক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কর্মশালা

১১

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ভোর থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে; প্রাণ হারিয়েছে এক ১০ জন আহত

১২

শ্রীনগরে খালের নোংরা পানিতে খেলছে শিশুএকটুখানি ভুলের তরে ঘটতে পারে দুর্ঘটনা

১৩

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

১৫

মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

১৬

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার

১৭

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

১৮

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

২০

Design & Developed by: BD IT HOST