শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ২ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বাজার পরিস্থিতি মনিটরিং করা হয়।
অভিযানকালে পৌরসভার সিটপাড়া এলাকার খোকন আইসক্রিম ফ্যাক্টরি-এর স্বত্বাধিকারী খোকন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও গড়কান্দা সাহাপাড়া এলাকার গৌর ভান্ডার চানাচুর ফ্যাক্টরি-এর স্বত্বাধিকারী নির্মল সাহাকে একই আইনের ৩৭ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় শেরপুর পুলিশ লাইন্সের একটি দল দায়িত্ব পালন করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাংবাদিকদের জানান, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST