সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

মানিকগঞ্জের কৃতী সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ সদর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন-পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখানেই তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বুধবার রাতে ঢাকার শ্যামলীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা বলেন, তিনি ছিলেন একজন সাহসী ও আদর্শবান মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার একজন অভিভাবককে হারালো।

স্থানীয় এলাকাবাসী বলেন, তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এলাকার গর্ব। বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার মরদেহ মিলল ফসলি জমিতে

১০

শ্রীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব

১১

রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৩

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

সম্মানে পদত্যাগ নাকি পালানোর পথ, তারেক রহমানকে নিজেই ঠিক করতে হবে: নাহিদ ইসলামের কড়া বার্তা

১৫

চাঁদাবাজি বন্ধ হওয়ার ভয়ে বিএনপির ঘরে ঘরে হাহাকার: লংমার্চে অলি আহমেদের বিস্ফোরক মন্তব্য

১৬

আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে মেগা উদ্যোগ: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১৭

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৮

শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়

১৯

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST