দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর)সংবাদদাতা
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার মরদেহ মিলল ফসলি জমিতে

 

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর ধনাগোদা নদীর পূর্ব পাড়ে একটি ফসলি জমির পানিতে ভেসে থাকাবস্থায় রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টার দিকে মতলব পৌর শহরের উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পার্শ্বে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ির ময়লা পানি ফেলতে গেলে আশপাশে দুর্গন্ধ অনুভব করে।৷ পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির পাশের ফসলি উপর একটি মরদেহ ভেসে থাকতে দেখে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন দৌড়ে আসে এবং স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে। প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ১৬ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্য রা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের ছেলে মোঃ বাচ্চু মিয়া সওদাগর মাকে শনাক্ত করার পর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চারদিন ধরে আমরা মাকে খুঁজছিলাম। আমার মায়ের জন্য পৌর এলাকসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এ পূর্বে বেশ কয়েকবার আমার মা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণে নিখোঁজের চারদিন পর ফসলি জমিতে বৃদ্ধার ভাসমান মরদেহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার মরদেহ মিলল ফসলি জমিতে

১০

শ্রীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব

১১

রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৩

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

সম্মানে পদত্যাগ নাকি পালানোর পথ, তারেক রহমানকে নিজেই ঠিক করতে হবে: নাহিদ ইসলামের কড়া বার্তা

১৫

চাঁদাবাজি বন্ধ হওয়ার ভয়ে বিএনপির ঘরে ঘরে হাহাকার: লংমার্চে অলি আহমেদের বিস্ফোরক মন্তব্য

১৬

আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে মেগা উদ্যোগ: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১৭

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৮

শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়

১৯

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST