দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার।
শনিবার বিকেলে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
আলমগীর সরকার বলেন, “মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পরিবারের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাসেদ হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু ও উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম দেওয়ান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাবেক সভাপতি আলামিন খন্দকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।
এ সময় ‘মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার মরদেহ মিলল ফসলি জমিতে

১০

শ্রীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব

১১

রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৩

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

সম্মানে পদত্যাগ নাকি পালানোর পথ, তারেক রহমানকে নিজেই ঠিক করতে হবে: নাহিদ ইসলামের কড়া বার্তা

১৫

চাঁদাবাজি বন্ধ হওয়ার ভয়ে বিএনপির ঘরে ঘরে হাহাকার: লংমার্চে অলি আহমেদের বিস্ফোরক মন্তব্য

১৬

আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে মেগা উদ্যোগ: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১৭

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৮

শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়

১৯

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST