bdporikroma
১৪ জুলাই ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৬ বছর পায়ে শিকল নিয়ে মানবেতর জীবন

২৬ বছর পায়ে শিকল নিয়ে মানবেতর জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

২৬ বছর পায়ে শিকল পড়া অবস্থায় গোসল বিহীন, বস্ত্রহীন খেয়ে না খেয়ে দিন কাটছে তার। এতো বছরের মধ্যে কখনোই ৩ বেলা খাবার জুটেনি। ৫ ফিটের চার দেয়ালের মধ্যে খোলা আকাশের নিচে তার থাকা-খাওয়া, ঘুম, মল ত্যাগ। মোট কথা এই পাচ ফিটের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ।

জানালার কাছে দাড়িয়ে মানুষকে রাস্তা দিয়ে যেতে দেখলে ডাকতে থাকে। কেউ কিছু দিলে খায় নয়ত, না খেয়েই দিন কাটে। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়েনর ৫নং ওযার্ডের পশ্চিম বিনোদপুর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন স্থানীয়ভাবে দেলু পাগলা নামে পরিচিত। মানসিক ভারসম্যহীন মো: দেলোয়ার হোসেন প্রায় ২৬ বছর যাবৎ বস্ত্রহীন ও পায়ে শিকল পড়া অবস্থায় অকল্পনীয় নোংরা স্থানে মাত্র ৫ ফিট একটি ঘরে খেয়ে না খেয়ে রোদ, বৃষ্টিতে ভিজে অত্যন্ত কষ্টকর ও অমানবিক জীবন যাপন করছে। দুই সহোদর হকার ও রিক্সাওয়ালা দরিদ্র বিধায় তার চিকিৎসার ব্যয় কিংবা একটা ভাল বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি। অন্য দুই ভাইয়ের সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে মানসিক ভারসম্যহীন ভাইয়ের জন্য চিকিৎসা, ভাল বাসস্থান ও তিন বেলা খাবারের ব্যবস্থা করা বিলাসিতা। প্রায় ২০০০ সাল থেকে মানসিক ভারসম্য হারানোর পর থেকেই পায়ে শিকল পড়া ও বস্ত্রহীন অবস্থায় খেয়ে না খেয়ে মানবেতর জীবন করছে দেলোয়ার হোসেন। ২০১৫ সাল পযর্ন্ত খোলা আকাশের নিচে থাকতো, পরে স্থানীয় কিছু লোক চারদিকে ইট দিয়ে দেয়াল ও টিনের চাল করে দেয়। কিছুদিন পরেই ঝড়ে টিনের চাল ভেঙ্গে যায়, তারপর থেকে আবার রোদ আর বৃষ্টিতে ভিজে দিন কাটছে দেলু পাগলার। স্থানীয়দের ধারণা দেলু পাগলার সমস্যা অল্প, চিকিৎসা পেলে ভাল হয়ে যেতো। কিন্তু এই দীর্ঘ ২৬ বছরে সরকার কিংবা কোন জনপ্রতিনিধির মাধ্যমে কোন প্রকার সহযোগিতা পায়নি । কোন সংগঠন কিংবা কোন হৃদয়বান বিত্রশালী ব্যক্তি তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কিংবা তার তিন বেলার খাবারের ব্যবস্থা করতে এগিয়ে আসেনি।

রিক্সা চালক ভাই রহমান জানায়, আমরা গরিব মানুষ নিজেরাই চলতে পারি না। যদি সরকার একটু সহযোগিতা করে। আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করে দেয় অথবা তার ঘরটা নিমার্ণ করে দেয় তাহলে ভাল হয়।

অন্য সহোদর হকার আওলাদ জানায়, হকারি করে খাই, আমার সংসার চালানোই কষ্ট। আমার ভাই দেলোয়ার ২৬ বছর ধরে পাগল। ওরে চালামু ওই সামথর্য নাই। সরকার বা দেশবাসী কিংবা সমাজবাসী যদি একটু সহযোগিতা করে ভাল হয়।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলার উপপরিচালক মো: আলাল উদ্দিন জানান, আমি আগামীকালের মধ্যেই আমাদের সমাজসেবা অফিসারকে পাঠাবো। চেষ্ঠা করবো যাতে তাকে একটি সুন্দর ব্যবস্থাপনায় আনতে পারি।

সরকার, সেচ্ছাসেবী সংগঠন কিংবা সমাজের বিওশালী ব্যক্তিরা দেলোয়ার হোসেনের সাহায্যে এগিয়ে এসে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করবে এমনটাই প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় হয়রত জামাল উদ্দিন  শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস, উপজেলা প্রশাসনের অভিযান

শ্রীনগরে সব থেকেও কিছুই নেই রোকেয়া বেগমের

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার: এমপি আখতার হোসেন

স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ: জীবননাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন মনোয়ারা খানম

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্রীনগরের বাজার গুলোতে মৌসুমী ফল আমে ভরপুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ঝাঁজ দেখালো কাঁচামরিচ

জন দুর্ভোগে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন।। অতি বৃষ্টিতে খালের গর্ভে রাজাবাড়ী–জিলবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ

১০

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, আধা কিলোমিটার দূরে মিলল মরদেহ

১১

পদ্মায় ফেরি থেকে লাফ: ৪ ঘণ্টা পর চর থেকে নারী জীবিত উদ্ধার

১২

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

১৩

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৪

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

১৫

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

১৬

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

১৭

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

১৮

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

১৯

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST