bdporikroma
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলার পাংশা থানার মোটারসাইকেল চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ী জেলার পাংশা থানার মোটারসাইকেল চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ী জেলার পাংশা থানার মোটারসাইকেল চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার

পরিক্রমা রিপোর্ট

রাজবাড়ী জেলার পাংশা থানাধীন পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গত ২৬/০২/২০২৫ তারিখ দুপুর ১৩:০০ ঘটিকা হতে ১৩:৫০ ঘটিকার মধ্যে পাংশা মডেল মসজিদের নিচতলায় গ্যারেজে রাখা মোঃ আতিকুর রহমান @ কুতুব (৩৩)* এর একটি সাদা ও গোলাপী রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩), আনুমানিক মূল্য ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা, কে বা কারা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং- ২৩, তারিখ- ২৭/০৯/২০২৫ খ্রি., ধারা- ৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি টিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগীতায় অভিযান চালিয়ে গতকাল ২৭/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৪০ ঘটিকায় বরিশাল জেলার গৌরনদী মডেল থানাধীন মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ জহিরুল ইসলাম রনি (৩১), পিতা- মো: আ: মালেক সরদার, সাং- দক্ষিণ বিজয়পুর ও ২। খোকন মন্ডল (৩০), পিতা- রনজিত চন্দ্র মন্ডল, সাং- মাহিলারা, উভয় থানা- গৌরনদী, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহেন্দ্র-অটোরিকশা দুর্ঘটনা, নিহত ১

পটিয়ায় হয়রত জামাল উদ্দিন  শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস, উপজেলা প্রশাসনের অভিযান

শ্রীনগরে সব থেকেও কিছুই নেই রোকেয়া বেগমের

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার: এমপি আখতার হোসেন

স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ: জীবননাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন মনোয়ারা খানম

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্রীনগরের বাজার গুলোতে মৌসুমী ফল আমে ভরপুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ঝাঁজ দেখালো কাঁচামরিচ

১০

জন দুর্ভোগে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন।। অতি বৃষ্টিতে খালের গর্ভে রাজাবাড়ী–জিলবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ

১১

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, আধা কিলোমিটার দূরে মিলল মরদেহ

১২

পদ্মায় ফেরি থেকে লাফ: ৪ ঘণ্টা পর চর থেকে নারী জীবিত উদ্ধার

১৩

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

১৪

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৫

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

১৬

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

১৭

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

১৮

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

১৯

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

২০

Design & Developed by: BD IT HOST