bdporikroma
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের মধ্যনগরে যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস

সুনামগঞ্জের মধ্যনগরে যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস

সুনামগঞ্জের মধ্যনগরে যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারস্থ কাচারি ঘাট সংলগ্ন মেতরপট্টিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ উৎপাদনের উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন,
“দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং পূজার সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়— সেই লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন,
“আমরা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। দুর্গাপূজাকে সামনে রেখে এখানে চুলাই মদ উৎপাদনের আলামত পাওয়া গেছে, যা পূজার সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারত। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর দুর্গাপূজায় কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

বিশ্বকাপের উন্মাদনায় কুমারভোগ, প্রিয় দলের পতাকায় রঙিন জনপদ

১০

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

১১

নেছারাবাদে ৪টি বেইলি ব্রিজের বেহাল দশা : গার্ডার ব্রিজ নির্মাণের দাবি

১২

সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে

১৩

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

১৪

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

১৫

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

১৬

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

১৭

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

১৮

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

১৯

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST