bdporikroma
১৩ নভেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানভীর হুদার নির্দেশে ৫ শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের শক্তি প্রদর্শন লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির মোটরসাইকেল মহড়া

তানভীর হুদার নির্দেশে ৫ শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের শক্তি প্রদর্শন লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির মোটরসাইকেল মহড়া

তানভীর হুদার নির্দেশে ৫ শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের শক্তি প্রদর্শন
লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির মোটরসাইকেল মহড়া

দেওয়ান মুরাদুজ্জামান
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

লকডাউনের নামে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দমন-পীড়ন ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়নপ্রত্যাশী তানভীর হুদার নির্দেশে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার প্রধান প্রধান সড়কে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এ মহড়া বের করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মহড়াটি শুরু হয় বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি থেকে। এরপর বাগানবাড়ি, সাদুল্ল্যাপুর, বেলতলী, পাঠানবাজার, ছেংগারচর বাজার, ফরাজীকান্দী, সুজাতপুর, নতুন বাজার, গজরা, এখলাছপুর ও কালিপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব দক্ষিণে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন—
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, পৌর বিএনপির নেতা হান্নান লস্কর, পৌর যুবদল নেতা আরিফ লস্কর, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না, নুরে আলম নিঝুম, রোবেল, তানভীরসহ আরও অনেকে।

নেতাকর্মীরা বলেন, লকডাউনের নামে সরকার জনগণের কণ্ঠরোধ করছে। মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। তাই আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদে নেমেছি।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর আজ ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ এই মহড়া সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের প্রতিচ্ছবি। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে মাঠে আছি, থাকব।

ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, তানভীর হুদার নির্দেশে আমরা রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই। জনগণ এখন গণতান্ত্রিক অধিকারের জন্য সোচ্চার। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সেই দাবি জানাচ্ছি।

জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ভয়-ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। জনগণের পাশে থেকে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাব।

এ সময় মহড়াকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ছবি ক্যাপশন:
লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তর উপজেলায় বিএনপির বিশাল মোটরসাইকেল মহড়া—তানভীর হুদার নির্দেশে নেতাকর্মীদের শক্তি প্রদর্শন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬, মানবতার আলোয় উজ্জ্বল মাকসুদুর রহমান

সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন

রাজধানীর মুগদায় হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান ০২ জন আসামি’কে গ্রেফতার 

সিরাজদিখানে ইউপি সদস্য পদ প্রার্থী উজ্জ্বল শেখের সমর্থনে মত বিনিময় সভা!

১০ বছর ধরে ঠাঁয় দাঁড়িয়ে ব্রিজ, নেই রাস্তা: ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

‎নাজিরপুরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নেত্রকোনায় মলম পার্টির চক্রের হাতে আসহায় অটুচালক পরিবার নিঃস্ব : পরিবারের হাহাজারি

শৈলকুপায় খাস জমি দখল করে মাটি লুটের অভিযোগ

শিবগঞ্জে ভূয়া খাদ্যবান্ধব কার্ড কেলেঙ্কারি: নিম্নমানের চাল বিতরণে গ্রেপ্তার ২

১০

শ্রীনগরে রাড়িখাল পুনঃ খাল খনন উদ্বোধন করলেন মুন্সিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

১১

লৌহজংয়ে রাতের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

১২

রাজবাড়ীতে হামের প্রকোপ: ২০ মে’র মধ্যে টিকা পাবে ১ লক্ষ ১৭ হাজার শিশু

১৩

মুন্সীগঞ্জের শেখর নগর ইউনিয়ন বিএনপির সভাপতির ইন্তেকাল

১৪

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

১৬

রাজৈরে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

১৭

মাসুদপুর সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

১৮

লৌহজংয়ে দুই ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

১৯

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের তৎপরতায় ২৮০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী  আটক

২০

Design & Developed by: BD IT HOST