

আবু হানিফ রানা
মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম । এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৩ জনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২২৮ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসন্ন জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সহিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারিসহ পুলিশি টহল বৃদ্ধি করেছে যা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST