bdporikroma
২৭ ডিসেম্বর ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে মাসুদ সাঈদী



‎পিরোজপুর জেলা প্রতিনিধি

জেলার সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামে গ্যাস সিলিন্ডারের আকস্মিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে সংঘটিত এ ঘটনায় কয়েকটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে হরিদাস চন্দ্র সাহার ছেলে পলাশ কান্তি সাহা, ভবরঞ্জন সাহার ছেলে দ্বীপক সাহা ও অমল চন্দ্র সাহা ছেলে শিব শংকর সাহা-এর বসতঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় মাসুদ সাঈদী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গৃহনির্মাণসহ প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, পিরোজপুর পৌর জামায়াতের আমির মো. ইসহাক খানসহ দলটির অন্যান্য নেতারা। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

১০

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

১১

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

১২

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

১৩

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

১৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৫

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

১৬

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১৭

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১৮

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১৯

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST