স্টাফ রিপোর্টার
৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিক হিসেবে নারীর মর্যাদা আদায় করতে হবে নারী দিবস এবং নারী সংহতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুক্ত আলোচনায় বক্তারা

এ রাষ্ট্রে নারীকে নাগরিক হিসেবে গণ্য করা হয় না। কেবল একটা শরীর বা শ্রমে ব্যবহার করার যন্ত্র হিসেবে গণ্য করা হয়। এ রাষ্ট্রই ধর্ষক তৈরি করে এবং ধর্ষণের ক্ষমতা দেয়। যে কারণে একের পর এক ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘটে চললেও এগুলোর বিচার বা এসব ঘটনা বন্ধ হচ্ছে না। এসব ধর্ষণ ও খুন মেনে নেওয়া যায় না। এ মেনে না নেওয়ার জায়গা থেকেই আমাদের লড়াই করতে হবে। রাষ্ট্রের কাছ থেকে নারীর নাগরিক মর্যাদা দাবি করতে হবে এবং আদায় করতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস এবং নারী সংহতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মুক্ত আলোচনায় এসব কথা বলেন আলোচকেরা। আজ ৭ মার্চ ২০২৬, সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘রূপান্তরের প্রত্যাশা: নারীর নাগরিক মর্যাদা ও নিরাপত্তা’ শীর্ষক এ মুক্ত আলোচনার আয়োজন করে নারী সংহতি।

মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ।

আলোচনায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নারী সংহতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। বর্তমানে আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে নারীদের স্কুলে হামলা করে ১৬৪জন মেয়ে শিশুকে হত্যা করা হয়েছে। এখন সব জায়গা হতে নারীদের অদৃশ্য করে দেওয়ার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা হিসেবে কাজ করতে গিয়েও প্রত্যন্ত অঞ্চলে দেখেছি কেবল পুরুষেরাই বিভিন্ন সভা সমিতি ও মত বিনিময়ে আসছেন। সেখানে গিয়ে আমি বলেছি নারীরা না এলে আমি যাব না। তখন নারীদেরও আনা হয়। তখন আবার দেখা যায়, সেসব জায়গায় তারা সক্রিয় অংশগ্রহণ করছে না। তখন আবার তাদের অংশগ্রহণ করানোর জন্য জোর দিলে তারা সক্রিয় হন। জুলাই অভ্যুত্থানের পরে নারীর অবস্থার পরিবর্তন ঘটার কথা থাকলেও বাস্তবে তা হতে দেখা যাচ্ছে না। তিনি বলেন, কৃষিখাতে ও আমরা যে প্রাণীজ আমিষ খাই, সেসবের পেছনে পুরোটাই নারীদের অবদান। কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের কাজের কোনো স্বীকৃতি পাওয়া যাচ্ছে না।

আলোচনায় গণসংহতির রাজনৈতিক পরিষদের সদস্য, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণসংহতির ঢাকা ১২ আসনের প্রার্থী হিসেবে অংশ নেওয়া তাসলিমা আখ্‌তার বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছি আন্দোলনের অংশ হিসেবে। আমার কাছে মনে হয়েছিল জুলাই পরবর্তী সময়ে জুলাই সনদ ও সংস্কার কমিশনে নারীদের সরাসরি সংসদ নির্বাচনে অংশ গ্রহণের গুরুত্বে বিষয়ে বিস্তর আলোচনা হয়। নারী কমিশন ৩০০ আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে বলে। অন্তত ১০০ আসনে যাতে নির্বাচনে অংশ নিতে পারে। পরে এটি ৩৩ শতাংশ রাখার বিষয়ে বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত এটি ৫ শতাংশে এসে দাঁড়ায়। এরপর বাস্তবে দেখা যায় নারীর অংশগ্রহণ দাঁড়ায় ৩.৬ শতাংশে। এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ গণঅভ্যুত্থানে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি। কিন্তু সেই নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, ঘরের বাইরে গিয়ে সংসদে দেখতে চাইলাম কিন্তু তা করা হয়নি।

আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য দেন, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া ফেরদৌসি রব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাতেমা সুলতানা শুভ্রা, ড. বুশরা জামান, গণসংহতি আন্দোলনের সংগঠক নাটোর ২ আসনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়া, নারীগ্রন্থ প্রবর্তনার পরিচালক সীমা দাস শিমু, ‘শৈশব’-এর প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, শিক্ষক ও সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সভাপতি রেবেকা নীলা এবং সহসভাপতি শিল্পী বিথী ঘোষ, চব্বিশের উত্তরা-এর সংগঠক মনীষা মাফরুহা, শিল্পী কৃষ্ণকলি ইসলাম, শিল্পী ঋতু সাত্তার, উন্নয়নকর্মী ফারহীন খান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১০

১১

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

১২

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

১৩

৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. বাবু বেপারী

১৪

শ্রীনগরে খাড়্রা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড

১৭

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাংশা মডেল থানার শেখ মঈনুল ইসলাম

১৮

লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST