রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১০ মে (রবিবার) রাতে সদর উপজেলার বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ-এর দিক-নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব উত্তম কুমার ঘোষ-এর তত্ত্বাবধানে এসআই মোঃ জোবাইন ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ বিনোদপুর ৮নং ওয়ার্ডের বাজার পাটশালা স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় শাহীনের মুদির দোকানের সামনের রাস্তা থেকে রাসেলকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী: মোঃ রাসেল শেখ বিনোদপুর গ্রামের মোঃ মকিম শেখের ছেলে।
এই ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করা হয়েছে। আজ তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST