আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
১১ মে ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ীর নবাগত
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক। পরে অতিথিরা ফিতা কেটে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবু সাঈম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন, নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, বিআরডিবি নালিতাবাড়ীর চেয়ারম্যান এমএ রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা রাইস মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, সাধারণ কৃষক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ৮২৯ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দামে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দামে ক্রয় করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থানীয় সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আরো বলেন, দালাল নয় প্রকৃত কৃষকরা যেন সরকারি সুবিধা ভোগ করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসাইল রাঙামালিয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

পদ্মায় অবৈধ বালু কাটার বিরুদ্ধে গভীর রাতে লৌহজং উপজেলা প্রশাসনের অভিযান

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন 

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বালিয়াকান্দিতে নারী কৃষকদের পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

বালিয়াকান্দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী

১০

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

১১

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজৈরের টেকেরহাট ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সঠিক সময় আদায় না করার কারণে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমান

১৩

 ময়লার বিল ১০০টাকার অতিরিক্ত আদায় করলে   বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

১৪

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

১৫

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নারী কর্মী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

১৬

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার

১৮

হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

১৯

মরণফাঁদ’ বাঁশের সাঁকো আর নৌকাই ভরসা: মহিষখলা নদীতে স্থায়ী সেতুর আকুতি

২০

Design & Developed by: BD IT HOST