‘অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে’—এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুর ১২টায় বালিয়াকান্দি হাসপাতাল গেইটের সামনে এই কর্মসূচির আয়োজনে ‘বালিয়াকান্দি ফারিয়ার
সভাপতি গাফ্ফার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুমন বিশ্বাস, বাদল, ইমতিয়াজ আহমেদ, সুমন, সেলিম এবং হারুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের অন্যতম সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও তারা অনেক ক্ষেত্রে ন্যায্য অধিকার ও কর্মস্থলে যথাযথ নিরাপত্তা থেকে বঞ্চিত। ঔষধ কোম্পানিগুলোর প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সারা দেশে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বক্তারা আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের জীবনমান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও যত্নশীল হওয়া প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
উক্ত প্রতিবাদী মানববন্ধনে বালিয়াকান্দি ফারিয়ার নেতৃবৃন্দসহ রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST