দেওয়ান মুরাদুজ্জামান  মতলব চাঁদপুর সংবাদদাতা 
১২ মে ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন 

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার(১১ মে) বিকেলে টেস্টি হাট চাইনিজ রেস্টুরেন্টে আলোচনাসভা,কেক কাটা এবং বৃক্ষরোপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এশিয়া পোস্ট এর উদ্বোধন করা হয়।
 দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আক্তার হোসেন ও এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি আল-আমিন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এবং  দৈনিক প্রথম আলো প্রতিনিধি কবি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, চাঁদপুরের  সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  মো. হাফিজুর রহমান মানিক।
এছাড়া আরও বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি আমির খসরু,দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিম, দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম কিরন, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি গোলাম নবী খোকন, সাংবাদিক ও কবি  নূর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ আল আমিন ভুঁইয়া।
বক্তারা বলেন, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যম বর্তমানে আধুনিক গণমাধ্যম। কাগজের খবর মানুষের কাছে পৌঁছার আগেই ডিজিটাল গণমাধ্যমে মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে দেখে নেয়। আমরা আশা করি এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দেশসেরা গণমাধ্যম হবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবে। এশিয়া পোস্ট ভাল করুক এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব এর সংবাদদাতা মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক জবাবদিহির প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক একাত্তর কন্ঠের প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক কালবেলার প্রতিনিধি মমিনুল ইসলাম, সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক খবরের প্রতিনিধি সমির ভট্টাচার্য বলু, সাংবাদিক সায়েদুল আরেফিন শ্যামল,দৈনিক মানবকন্ঠের মোজাম্মেল প্রধান হাসিব,প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, প্রভাষক বদিউল আলম বাবু, বদরুন নাহার লরিন, তাহমিনা হক,মো রিয়াজ, শিক্ষক শামীম ভূঁইয়া, দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, সাংবাদিক লিয়াকত, দৈনিক আদি বাংলার প্রতিনিধি দিপু সরকার, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মো. নাজমুল, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি ফয়সাল খন্দকার,দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।
 আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা কেক কাটার মধ্যে দিয়ে এশিয়া পোস্ট এর শুভ উদ্ধোধন করেন। পরে বৃক্ষরোপন করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসাইল রাঙামালিয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

পদ্মায় অবৈধ বালু কাটার বিরুদ্ধে গভীর রাতে লৌহজং উপজেলা প্রশাসনের অভিযান

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন 

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বালিয়াকান্দিতে নারী কৃষকদের পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

বালিয়াকান্দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী

১০

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

১১

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজৈরের টেকেরহাট ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সঠিক সময় আদায় না করার কারণে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমান

১৩

 ময়লার বিল ১০০টাকার অতিরিক্ত আদায় করলে   বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

১৪

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

১৫

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নারী কর্মী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

১৬

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার

১৮

হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

১৯

মরণফাঁদ’ বাঁশের সাঁকো আর নৌকাই ভরসা: মহিষখলা নদীতে স্থায়ী সেতুর আকুতি

২০

Design & Developed by: BD IT HOST