সিরাজদিখান প্রতিনিধি
১২ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাসাইল রাঙামালিয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

 

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটতলা খান সুপার মার্কেট সংলগ্ন পাকা রাস্তা থেকে উত্তর রাঙামালিয়া পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে বাসাইল ও রাঙামালিয়া গ্রামসহ আশপাশের আরও বেশ কয়েকটি গ্রামের ২০ থেকে ২২ হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও এটি সংস্কারে কারও কোনো মাথাব্যথা নেই বললেই চলে। বিশেষ করে গ্রামের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ কোমলমতি শিশুদের চলাচলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস দিলেও নির্বাচনের পর তা আর বাস্তবে রূপ নেয় না।

এ অবস্থায় রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এদিকে সম্প্রতি রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা এলজিইডি প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন। তিনি রাস্তাটির প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিস উদ্দিন, সাধারণ সম্পাদক কে এম শাহ জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসাইল রাঙামালিয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

পদ্মায় অবৈধ বালু কাটার বিরুদ্ধে গভীর রাতে লৌহজং উপজেলা প্রশাসনের অভিযান

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন 

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বালিয়াকান্দিতে নারী কৃষকদের পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

বালিয়াকান্দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী

১০

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

১১

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজৈরের টেকেরহাট ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সঠিক সময় আদায় না করার কারণে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমান

১৩

 ময়লার বিল ১০০টাকার অতিরিক্ত আদায় করলে   বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

১৪

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

১৫

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নারী কর্মী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

১৬

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার

১৮

হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

১৯

মরণফাঁদ’ বাঁশের সাঁকো আর নৌকাই ভরসা: মহিষখলা নদীতে স্থায়ী সেতুর আকুতি

২০

Design & Developed by: BD IT HOST