মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে ‘মুভিমগী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এম.পি।
নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত।
দৈর্ঘ্য: ১.৬৮০ কিলোমিটার। বরাদ্দ: ২১,৬৭,১৭২/- টাকা (অর্থবছর ২০২৫-২০২৬)।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার এবং উজানচর ইউপি চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সভাপতি নিজাম শেখ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোসা,
পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজি (মোল্লা),পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন আলম।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মহোদয় প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সবশেষে তিনি সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST