এইচ এম রাহুল ঝিনাইদহ
১২ মে ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

 

ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনে জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে।
ইউনিয়ন আমীর মোক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা উলামায়ে মশায়েখের জেলা সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আকবর হোসাইনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপজেলা আমীর ড. হাবিবুর রহমান ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পুরুষ সদস্য ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর নাম ঘোষণা করেন। পুরুষ সদস্য প্রার্থীরা হলেন— বাহার আলী, মেহেদী মুরসালিন, সাব্বির আহমেদ, আক্তারুজ্জামান, আবুল কাশেম, শাহাজান আলী, মোসলেম উদ্দিন, ফারুক হোসেন ও এমদাদুল হক। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মায়াজান, নাজমা ও নিলিমা খাতুনের নাম।

অন্যদিকে ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মোঃ আবুবকর ও মোঃ আকবর হোসাইনের নাম ঘোষণা করেন। এ ঘোষণা ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হায়দার আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা, থানায় মামলা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ কিরন শেখ আটক

পল্লী চিকিৎসক হত্যা:সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন,৩ জনের মৃত্যুদণ্ড

প্রেসক্লাব নালিতাবাড়ীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও আব্দুল মালেকের মতবিনিময় সভা

পটিয়ায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যামনির্মাণ কাজ উদ্বোধনে  এম,পি

আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি

ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

গোয়ালন্দে ২১ লক্ষ টাকা ব্যয়ে ‘মুভিমগী খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

লংগদুতে দাখিল পরীক্ষার্থী চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত ৮ জন

১০

আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার

১১

বাসাইল রাঙামালিয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

১২

পদ্মায় অবৈধ বালু কাটার বিরুদ্ধে গভীর রাতে লৌহজং উপজেলা প্রশাসনের অভিযান

১৩

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন 

১৪

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

১৫

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৭

বালিয়াকান্দিতে নারী কৃষকদের পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

১৮

বালিয়াকান্দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST