মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল ৯টা ১০ মিনিটে লৌহজং থানার এসআই (নিঃ) প্রবীর কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ কিরন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কিরন শেখ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পুরুহিতপাড়া এলাকার মৃত ওয়াজেদ শেখ ওরফে সত্তারের ছেলে।
লৌহজং থানা পুলিশ জানায়, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST