রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী এলাকায় এক কলেজছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১১ মে ২০২৬ তারিখ সকালে বেলগাছী পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দাবি, সকাল ১০টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি কালো মাইক্রোবাসে করে এসে অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ছাত্রীর বাবা রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গাড়ির চালক রিদয় সরদার জানান, ৮ হাজার টাকায় আরিচা যাওয়ার কথা বলে ৩ যুবক গাড়িটি ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে বেলগাছী থেকে তারা এক তরুণীকে গাড়িতে তোলেন। চালকের দাবি, তখন মেয়েটি চিৎকার করেনি, তবে পাটুরিয়া ঘাটে পৌঁছানোর পর মেয়েটি বাড়ি ফিরে যাওয়ার কথা বললে তিনি তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে আসেন। পুলিশ তাকে খুঁজছে জানতে পেরে তিনি নিজেই থানায় হাজির হন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
ছবি নাই বার্তা প্রেরক:
নাজমুল হোসেন,রাজবাড়ী :
তারিখ:১৩/০৫/২০২৬ইং
মোবাইল:০১৩১৬-৬০৮০৮৭
ইমেইল:sharminnazmul121@gmail.com.
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST