স্টাফ রিপোর্টার
৪ জুন ২০২৬, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা

 

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা, দীর্ঘ ৩৫ বছরের বেশী সময়ের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬খ্রি.) দুপুরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ডিআইজি (প্রশাসন) জনাব হাবিবুর রহমান খান, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) জনাব ফরিদা ইয়াছমিন, বিপিএম অনুষ্ঠান সঞ্চালনা করেন ।

সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক সম্পর্কে হাইওয়ে পুলিশের কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ স্মৃতিচারণ করেন।

বিদায়ী অতিরিক্ত আইজি তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া কামনা করেন।

জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয় গত ২০ জানুয়ারি ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে এপিবিএন-২, রাঙ্গামাটি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এ দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), নওগাঁ, গোপালগঞ্জ ও খুলনা জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) হিসেবে দিনাজপুর জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স (পিএইচকিউ), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এপিবিএন এবং সিআইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ১৭ অক্টোবর ২০২৪ তারিখে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ইউনিট প্রধান ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় আহত আহত সাংবাদিক বাদশা’র খোঁজ নিতে, তাঁর বাড়িতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৫

হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ: ডিএসসিসির নিজস্ব বর্ষাপূর্ব জরিপের ফলাফল প্রকাশ

সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা

ঝিনাইদহের শৈলকূপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন,কয়েকটি বাড়ি ভাংচুর

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

গোয়ালীমান্দ্রায় সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, মাদকসহ আটক ৬

১০

ড়াইলে ব্যতিক্রমী উদ্যোগে কৃষকের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিলেন একদল উদ্যমী তরুণ

১১

আদালত প্রাঙ্গণে নারী সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলা এনজেইউসি’র গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

রাজবাড়ীতে মদ পানের অপরাধে বৃদ্ধ আটক, ৩ মাসের কারাদণ্ড

১৩

কুলাউড়া থানায় নতুন ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নার যোগদান

১৪

ঈদের বিরতি কাটিয়ে পুরোদমে চালু সোনামসজিদ বন্দর

১৫

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার, সাজা ৩ জনের

১৬

বিদেশে পালানোর প্রস্তুতি’ শিরোনামে অপপ্রচার, আইনি আশ্রয়ে এনবিআর কর্মকর্তা

১৭

লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান

১৮

৫ লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাংচুর ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে প্রবাসী পরিবারের মানববন্ধন 

১৯

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST