মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযানে হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পশ্চিম দিঘলদী এলাকার বাসিন্দা হত্যা মামলার ২ নম্বর আসামি অজুফা বেগম (৬০) এবং ৫ নম্বর আসামি ফারজানা আক্তারকে (২০) গ্রেফতার করে। পরে আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে বাদী নয়ন পাটওয়ারীর দায়ের করা এজাহারের ভিত্তিতে মতলব দক্ষিণ থানায় মামলা নং-০৩, তারিখ ২ জুন ২০২৬, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার ( ৪ জুন) আদালতের মাধ্যমে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে ৪ জুন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট পরিচালনাকালে বিজন বনিকের ছেলে মিঠুন বনিক (৩২) ও আ. সাত্তারের ছেলে ফয়সাল আহমেদ (৩৫) নামে দুই ব্যক্তির কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, একই দিন রাতে মতলব দক্ষিণ এলাকায় এসআই মো. আফজাল হোসেন সঙ্গেীয় ফোর্সসহ রাত্রিকালে জরুরী ডিউটি করাকালে রাসেল হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। অভিযোগ রয়েছে, তিনি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় জনবসতির মধ্যে প্রকাশ্যে হৈচৈ ও চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪(৬) ধারায় নন-এফআইআর মামলা রুজু করে আদালতে সোপর্দ করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সড়ক দুর্ঘটনায় আহত আহত সাংবাদিক বাদশা’র খোঁজ নিতে, তাঁর বাড়িতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ
১
মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৫
২
হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা
৩
রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭
৪
ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ: ডিএসসিসির নিজস্ব বর্ষাপূর্ব জরিপের ফলাফল প্রকাশ
৫
সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা