মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেন বাদশার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাঁর বাসভবনে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বাড়িতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম,সাইদুর রহমান শিবলু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাব্বি, কোষাধাক্ষ দৌলত হোসেন আবির, দপ্তর সম্পাদক দেওয়ান মুরাদুজ্জামান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন রিপন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত আল আমিন, সদস্য শামীম মিয়াজী প্রমূখ। আহত সাংবাদিকের খোঁজ-খবর নিতে তাঁর বাড়িতে যান। নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় নেতারা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। সাংবাদিক জাকির হোসেন বাদশার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।” সাংবাদিক জাকির হোসেন বাদশা সহকর্মীদের দেখে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার অসুস্থতার খবর শুনে যারা আমাকে দেখতে এসেছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।” একই সাথে তাঁর পরিবারও সকলের কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিক জাকির হোসেন বাদশা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেনের ছেলে। তিনি বর্তমানে জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো’, আইপি টেলিভিশন ‘নিউজ-২১’ এবং স্থানীয় দৈনিক ‘চাঁদপুর সংবাদ’-এ কর্মরত রয়েছেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সড়ক দুর্ঘটনায় আহত আহত সাংবাদিক বাদশা’র খোঁজ নিতে, তাঁর বাড়িতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ
১
মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৫
২
হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা
৩
রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭
৪
ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ: ডিএসসিসির নিজস্ব বর্ষাপূর্ব জরিপের ফলাফল প্রকাশ
৫
সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা