রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ফেরিতে ওঠার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের ৩৭ জন আরোহী। পরে নদী থেকে ডুবে যাওয়া বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ নামের বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে যাত্রী, চালক ও সহকারীসহ মোট ৪০ জনের মতো আরোহী ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য পৌঁছায়। তখন ঘাটের একটি পকেটে বড় ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ এবং অপর পকেটে একটি মাঝারি আকারের ফেরি নোঙর করা ছিল।
তিনি আরও জানান, ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরিতে যানবাহন ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝামাঝি পকেটে করবী অক্সফ্যাম” নামে একটি
ফেরির র্যামে (ফেরি ও ঘাটের সংযোগকারী অংশ) সজোরে আঘাত করে। এতে র্যামটি ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই বাসের ৩৭ জন যাত্রীকে নামিয়ে দেওয়ায় তাঁরা অক্ষত আছেন। বাসে শুধু চালক ও তাঁর সহকারী ছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের যৌথ দল উদ্ধার কাজ শুরু করে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ্ উদ্দিন জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যেই ডুবে যাওয়া
বাসটি নদী থেকে তুলে এনেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST