নিজস্ব,প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক শফিকুল ইসলাম

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা, দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় নিয়োজিত মোঃ শফিকুল ইসলাম।

সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম (বাবু) স্বাক্ষরিত ০৪ জুন ২০২৬ তারিখের এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

নিয়োগপত্রে বলা হয়, সংগঠনকে শক্তিশালী করা, গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে শফিকুল ইসলামকে নির্বাহী সদস্য পদ থেকে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনিযুক্ত উপ-প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, “আজ আমি যে দায়িত্ব পেয়েছি, এর পুরো কৃতিত্ব আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সবুর মিয়ার। তিনি জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন বলেই আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এই সংগঠনে কাজ করার সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে সাংবাদিক হিসেবে সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই আমার পেশা ও নেশা। সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আস্থার মর্যাদা রেখে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

শফিকুল ইসলাম জানান, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শাখা গঠনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “মধ্যনগর উপজেলায় অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অরাজনৈতিকভাবে সংগঠিত হয়ে আমরা তাদের ন্যায্য দাবি প্রশাসনের কাছে তুলে ধরব। পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

এই নিয়োগ ও সংগঠন গঠনের উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। মহিষখলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মানিক মিয়া বলেন, “শফিকুলকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। সে একজন সৎ ও সাহসী সাংবাদিক। অন্যায়ের বিরুদ্ধে লিখে আসছে। অরাজনৈতিক এই সংগঠনের মাধ্যমে সে যদি মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে কাজ করে, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে।”

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক ও আসন্ন উপজেলা নির্বাচনে পদপ্রার্থী মোঃ আবুল বাশার বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সন্তানরা যদি অরাজনৈতিকভাবে সংগঠিত হয়ে কল্যাণমূলক কাজ করে, সেটা প্রশংসনীয়। মধ্যনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের বঞ্চনার চিত্র পাল্টাবে বলে আশা করি।”

মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সদস্য মুশাহিদ তালুকদার বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মধ্যনগর উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গঠন করা সময়ের দাবি। এই সংগঠন দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে কাজ করবে। শফিকুল ইসলাম দীর্ঘদিন সত্যের পক্ষে লিখেছেন। আশা করি তিনি এই সংগঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের সমস্যাগুলো তুলে ধরবেন এবং সমাধানে ভূমিকা রাখবেন।”

উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অধিকার আদায়, কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন

ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন

লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক শফিকুল ইসলাম

দামে ধস, ক্রেতা সংকট: মতলব উত্তরে কোরবানির চামড়া নদীতে ফেলে দিলেন ব্যবসায়ীরা

১০

৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী  গ্রেফতার

১১

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস: অল্পের জন্য রক্ষা পেলেন ৩৭ যাত্রী

১২

সড়ক দুর্ঘটনায় আহত আহত সাংবাদিক বাদশা’র খোঁজ নিতে, তাঁর বাড়িতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৫

১৪

হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা

১৫

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

১৬

ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ: ডিএসসিসির নিজস্ব বর্ষাপূর্ব জরিপের ফলাফল প্রকাশ

১৭

সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা

১৮

ঝিনাইদহের শৈলকূপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন,কয়েকটি বাড়ি ভাংচুর

১৯

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

২০

Design & Developed by: BD IT HOST