মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খাহ্রা আদর্শ ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ জুন ২০২৬ সকাল ১০টায় কলেজের অনার্স ভবনের ৪র্থ তলার অডিটোরিয়ামে, অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কলেজ গভর্নিং বডির বিদৎুসাহী সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক, জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগঠক জসিম মোল্লা, গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মোঃ নান্নু মিয়া ও মোঃ দিদারুল ইসলাম; শিক্ষক প্রতিনিধি জনাব মোঃ আবুল আজিজ, মোছাঃ আনজুমা বিলকিস এবং জনাব ফাতেমা তানজিল সাথী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম।
এ সময় শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং বক্তারা পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST