আসন্ন কুমারভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. বাবু বেপারী ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি। ৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করব।
মো. বাবু বেপারী জানান, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক সড়কবাতির মাধ্যমে ওয়ার্ডকে আলোকিত করা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন।
তিনি আরও বলেন,আপনাদের সেবা করাই আমার অঙ্গীকার। ওয়ার্ডবাসী আমাকে সুযোগ দিলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
এদিকে স্থানীয়দের সঙ্গে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মতামত গ্রহণ করছেন এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST