পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রামে পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় মহাসড়কে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য
মো: রাসেল মিয়া (৩২) পিতা: জিন্না মিয়া, সাং বারিগ্রাম থানা: পটিয়া। জেলা চট্টগ্রাম।একটি অন-টেষ্ট সিএনজি নিয়ে তার অপর সহযোগী সহ অদ্য ২৯ জুন
ভোর ৪ টার সময় পটিয়া হাইওয়ে থানার, মনসা বাদামতল নামক স্থানে, কক্সবাজার গামী মালবোঝাই ট্রাক নং ঢাকা মেট্রো ট ২০-৯৬৩৮ এর ত্রিফল কেটে মালামাল চুরি করার সময় আটক করেছে টহলরত হাইওয়ে পুলিশের হাতে।
এসময় তাদের ব্যাবহত সিএনজি সহ ধরা পড়ে। তার অপর ২ সহযোগী চুর ধৃত করাকালীন দৌড়ে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ
শেষে চুরির আলামত সহ চোর চক্র সক্রিয় সদস্য পটিয়া থানায় হস্তান্তর করে। পটিয়া থানার পুলিশ প্রযোজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। হাইওয়ে ওসি জানান চোর চক্র সদস্যদের সিএনজি সহ আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST