চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব বলেছেন, “মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার পরিচয় বা ব্যাকগ্রাউন্ড যাই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কঠোর ও আপসহীন।”
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর একটি ম্যাচের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী খেলায় একুশে ক্লাব চাঁদপুর ও মতলব দক্ষিণ উপজেলা একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে মতলব দক্ষিণ উপজেলা একাদশকে পরাজিত করে একুশে ক্লাব চাঁদপুর বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেখ মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের সদস্য সচিব মো. আলম সরকার এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজিব।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিলন।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সুন্দর ও প্রাণবন্ত ক্রীড়া আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান স্থানীয় এলাকাবাসী।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ
১
নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা
২
নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
৩
পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি
৪
কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬
৫
পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি
৬
আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ
৭
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত