মুন্সিগঞ্জের লৌহজংয়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু সভাপতিত্ব ও বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান-উদ-দৌলা।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাদের, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি উদ্যোক্তা কৃষক ইয়ামিন, মো. ওবায়দুর রহমান হিমু ও কৃষাণী লিজা আক্তার।
আলোচকগণ জানান “পার্টনার” প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকীকরণ, পুষ্টির নিরাপত্তা বিধান এবং গ্রামীণ অর্থনীতিতে উদ্যোক্তা তৈরি করা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে কংগ্রেসে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। উপস্থিত স্থানীয় কৃষক এবং কৃষি উদ্যোক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST