নেত্রকোণা থেকে ৩০ জুন, ২০২৬
নেত্রকোণায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৬০ পিস ভারতীয় কম্বলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ইছুলিয়া বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইছুলিয়া বাজারে একটি পিকআপে তল্লাশি চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়ি থেকে ১৬টি বস্তায় মোট ১৬০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST