চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে কঠিন করার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা শহরের বড়পুল এলাকা থেকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্বর এলাকায় এসে শেষ হয়।
এতে রাজবাড়ী সরকারি কলেজ ও ড. আবুল হোসেন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সিলেবাসের বাইরে থেকে প্রশ্নপত্র প্রণয়ন করায় শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রীর ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধনের তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST