নাজমুল হোসেন, রাজবাড়ী
১৪ জুলাই ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

 

 

রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৩ জুলাই) উপজেলার চরঝিকরি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জিল্লু মণ্ডল ওই গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে লোকমান হোসেনের বাড়ির পাশের মাঠসংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্ত জিল্লু মণ্ডল তার পথরোধ করেন। এরপর তাকে জোরপূর্বক পাশের একটি আখক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীটি আত্মরক্ষার্থে অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয়রা জিল্লু মণ্ডলকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি গ্রেফতার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশর মহড়া

সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে নেছারাবাদে নার্সারি ব্যবসা পরিচালনার অভিযোগ কাউখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

হবিগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায়

ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়ম: কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

লৌহজংয়ে থামছে না মাদক ব্যবসা, নওপাড়া গ্রামে নতুন করে অভিযোগ

লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পাংশায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করার দাবি: রাজবাড়ীতে বিক্ষোভ

১০

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

১১

হবিগঞ্জ সদর হাসপাতাল কনফারেন্স হলে স্বাস্থ্য বিতর্ক ২০২৬ অনুষ্ঠিত

১২

কোটি টাকার বাঁধেও মিলল না নিরাপত্তা, ভাঙনের ভয় তাড়াচ্ছে লৌহজংবাসী

১৩

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও একটি মিনি পিকআপ গাড়ি উদ্ধারসহ আটক ১

১৪

বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত 

১৫

বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক কাটেনি এখনো, তদন্তের অপেক্ষায় নগরবাসী

১৬

প্রতিশ্রুতি মিলেছে, সমাধান মেলেনি—জলাবদ্ধতায় কষ্টে ২০০ পরিবার কুমারভোগ ৫ নাম্বার ওয়ার্ডের

১৭

মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৮

হবিগঞ্জে ড্রোন প্রযুক্তিতে ত্রাণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করল ৫৫ বিজিবি

১৯

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

২০

Design & Developed by: BD IT HOST