মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেছারাবাদে মোটরসাইকেল মহড়া দিয়েছে পুলিশ।
আজ ১৪ জুলাই সন্ধ্যার পর নেছারাবাদ থানা থেকে নেছারাবাদ-কাউখালী থানার সার্কেল এসপি প্রণয় রায় এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে মহড়াটি বাস্তবায়িত হয় । মোটরসাইকেল বহর নিয়ে পুলিশের সদস্যরা স্বরূপকাঠি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি বা ব্যবসায়ী যেই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই মহড়াও সেই কার্যক্রমেরই অংশ।
নেছারাবাদ-কাউখালী থানার সার্কেল এসপি প্রণয় রায় বলেন, পুলিশ জনগণের বন্ধু। আমরা সব সময় জনগণের পাশে আছি। জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST