দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
১৬ জুলাই ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাদুল্ল্যাপুরে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে তৎপর যুবদল, মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন স্থানীয় যুবদল নেতারা।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি ইউনিয়নের চান্দ্রাকান্দি বেরিবাঁধ এলাকা থেকে শুরু হয়ে বেলতলী বাজার বেরিবাঁধ, বদরপুর লেংটার মাজারে জিয়ারত, সাদুল্ল্যাপুর মোড়, আমিয়াপুর মোড়, পাঠানবাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় গণসংযোগ শেষে বান্ডারিবাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিএম মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির সরকার,  মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হারুনর রশীদ, যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাইফুল মাষ্টার, এবিএম মাসুদ রানা এবং সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধান।
বক্তারা বলেন, ইতোমধ্যে একাধিক ব্যক্তি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। তবে দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন যোগ্য ও গ্রহণযোগ্য একজন প্রার্থীকে দলীয় মনোনয়ন বা সমর্থনের জন্য নির্বাচন করবেন। সেই প্রার্থীর পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করা হবে।
তারা আরো বলেন, আমরা এমন একজন যোগ্য, সৎ ও জনবান্ধব চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত করতে চাই, যিনি দল-মত নির্বিশেষে সকল মানুষের উন্নয়নে কাজ করবেন। যিনি সাদুল্ল্যাপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি আদর্শ ইউনিয়নে পরিণত করতে নেতৃত্ব দেবেন। জনগণের কল্যাণে নিবেদিত এমন একজন যোগ্য ব্যক্তিকেই আমরা চাই এবং তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো অপতৎপরতা বা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন যুবদল নেতা মামুন সরকার।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব  শীর্ষক গোলটেবিল বৈঠক 

এএফডব্লিউসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

আখাইলকুড়ায় বন্যার্তদের পাশে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

দুর্ভোগের খবর প্রকাশের পর প্রশাসনের উদ্যোগ, কুমারভোগে ত্রাণ ও ড্রেনেজ পরিকল্পনা

মাজারে ‘শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না: মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হত্যা মামলার খুনি লিটন ঢাকায় গ্রেফতার

নেছারাবাদে ইউপি সচিব মৃনালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শটকে পড়েন মৃনাল

জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮ জুলাই বরিশাল ১১ দলীয় সমাবেশ সফল করতে পিরোজপুর জেলা জামায়াতের মিছিল অনুষ্ঠিত

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী- তথ্যমন্ত্রী

শ্রীনগরে আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে জুলাই শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

১০

সাদুল্ল্যাপুরে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে তৎপর যুবদল, মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

১১

নড়াইলে অতিরিক্ত দায়িত্বে ব্যস্ত সরকারি কর্মকর্তারা

১২

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন

১৩

নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

১৪

শ্রীনগর শাখা ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস”আলোচনাসভা

১৫

ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা

১৬

নেত্রকোনায় ইয়াবার বড় চালানসহ নারী মাদক কারবারি আটক, জব্দ ২৮ লাখ টাকার ইয়াবা

১৭

শ্রীনগরে বাঘড়া মনি পাড়ার ৬০ পরিবারের প্রায তিন শতাধিক মানুষ জলবন্ধী

১৮

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত

১৯

ঢাকার কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST