মান্নার মিয়া,জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
১৬ জুলাই ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আব্দাল মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, গণমাধ্যমকর্মী শাহ নেওয়াজ, জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ আহমেদ এবং শাহীনুর রহমান।
বক্তারা বলেন, “জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং মানবাধিকারের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, প্রভাষক কবির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, সদস্য মহির উদ্দিন মহির, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ইনচার্জ মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, প্রচার সম্পাদক ছালিক আহমদ, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, যুবদল নেতা রিপন মিয়া, সৈয়দ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব  শীর্ষক গোলটেবিল বৈঠক 

এএফডব্লিউসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

আখাইলকুড়ায় বন্যার্তদের পাশে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

দুর্ভোগের খবর প্রকাশের পর প্রশাসনের উদ্যোগ, কুমারভোগে ত্রাণ ও ড্রেনেজ পরিকল্পনা

মাজারে ‘শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না: মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হত্যা মামলার খুনি লিটন ঢাকায় গ্রেফতার

নেছারাবাদে ইউপি সচিব মৃনালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শটকে পড়েন মৃনাল

জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮ জুলাই বরিশাল ১১ দলীয় সমাবেশ সফল করতে পিরোজপুর জেলা জামায়াতের মিছিল অনুষ্ঠিত

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী- তথ্যমন্ত্রী

শ্রীনগরে আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে জুলাই শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

১০

সাদুল্ল্যাপুরে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে তৎপর যুবদল, মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

১১

নড়াইলে অতিরিক্ত দায়িত্বে ব্যস্ত সরকারি কর্মকর্তারা

১২

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন

১৩

নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

১৪

শ্রীনগর শাখা ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস”আলোচনাসভা

১৫

ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা

১৬

নেত্রকোনায় ইয়াবার বড় চালানসহ নারী মাদক কারবারি আটক, জব্দ ২৮ লাখ টাকার ইয়াবা

১৭

শ্রীনগরে বাঘড়া মনি পাড়ার ৬০ পরিবারের প্রায তিন শতাধিক মানুষ জলবন্ধী

১৮

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত

১৯

ঢাকার কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST