স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

  অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

শাহবাগে নারী সংহতির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিশু রামিসার নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুততম বিচার এবং শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার দাবিতে আজ রাজধানীর শাহবাগে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নারী সংহতির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শ্যামলী শীলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দের সঞ্চালনায় আজ ২২ মে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সামনে ‘নারী সংহতি’র উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিলো।

অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় নারী অধিকার কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রগতিশীল নারী সংগঠনের প্রতিনিধিবর্গ।

সমাবেশে সভাপতির বক্তব্যে শ্যামলী শীল বলেন, রামিসার মতো একটা শিশুকে যেভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তা কোন সভ্য সমাজের চিত্র হতে পারে না। একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ধর্ষণ-হত্যার ঘটনায় কেবলমাত্র শাস্তি নিশ্চিত করলেই হবে না। সমাজে বিদ্যমান নারী বিদ্বেষী চিন্তা, যার মধ্য দিয়ে ধর্ষণ ও যৌণ নিপীড়ণ বাড়ছে তার বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতি আন্দোলন গড়ে তুলতে হবে।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান এবং রোকেয়া পদকপ্রাপ্ত তাসলিমা আখতার বলেন, আমাদের সমাজে নারীকে মানুষ ও নাগরিক হিসেবে নয় কেবলমাত্র যৌন ভোগ্যবস্তু হিসেবে দেখা হয়। রাষ্ট্র ও সমাজ আজ শিশুদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ঘরে-বাইরে, বিদ্যালয়ে কোথাও শিশুরা নিরাপদ নয়। তিনি অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ মনিটরিং সেল গঠনের জোর দাবি জানান।

অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা ও নারী গ্রন্থ প্রবর্তনার নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, বিচারের দীর্ঘসূত্রীতার কারণে অনেক ক্ষেত্রেই ভিক্টিম বিচার পায় না এবং ধর্ষক-খুনী পার পেয়ে যায়।একইসাথে, একটি যৌন নিপীড়ন ও ধর্ষণমুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সৈকত আরিফ, আউটসোর্সিং কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নূর, নাসা গার্মেন্ট এর শ্রমিক মোসা: মিলন, গার্মেন্টস শ্রমিক সংহতির সংগঠক মেহেরানী, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধ নুরুল ইসলাম সাবিত, স্টামফোর্ড বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী শ্রাবনী উম্মে কারিমা, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতি ফ্লোরিনা মন্ডল, দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতির সদস্য সচিব মিজানুর রহমান বাদল। মানববন্ধনে নারী সংহতির নেতা-কর্মী ছাড়াও সাধারণ পথচারী, ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজায়  ১০০ বোতল স্কাফ সিরাপ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার   এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

নালিতাবাড়ীতে ‘রশি লাগলে রশি নে, খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে মানববন্ধন

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

প্রবীণ মুরব্বী মুসলিম বেপারী অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

মহিষখলায় বিট পুলিশিং সভায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, ১দিন পরে চালকের মরদেহ উদ্ধার

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

সিলেটে প্রকাশ্যে ছিনতাইকারীর ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব ৯ এর সদস্য নিহত

আলোচিত ইউনূস হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সাহাবুদ্দিন কে যৌথ অভিযানে নোয়াখালী জেলার মাইজদী এলাকা থেকে গ্রেফতার

১০

শ্রীনগরে ফুটপাতে বিশ্বকাপে অংশ গ্রহণকারী দেশের জাতীয় পতাকা বিক্রিতে ব্যস্ত হকার

১১

মানিকগঞ্জ জেলা পুলিশের এপ্রিল২০২৬  মাসের অপরাধ সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত: ৫ স্ট্রিটফুড দোকানকে জরিমানা ও সতর্কবার্তা

১৩

মতলব উত্তরে ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

১৫

নড়াইলে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার

১৬

রাজধানীর চকবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক নকল প্রসাধনী পন্য তৈরির দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী পন্য জব্দ ও ধ্বংস

১৭

ঝালকাঠি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৯

পিরোজপুরের স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে কাউন্টার সহযোগীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

২০

Design & Developed by: BD IT HOST