অদ্য ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ০৮:৩০ ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব এ বি এম সাদিকুল আলম মুরাদ। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে পুরস্কার ঘোষণা করেন।
মাস্টার প্যারেড শেষে সকাল ০৯:০০ ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের “ফায়ারিং বার্ড”-এ কিট প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঢাকা।
পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় মিল ব্যারাক কনভেনশন হলে এপ্রিল/২০২৬ মাসের “মাসিক কল্যাণ সভা” ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পুলিশ সুপার মহোদয় অবগত হন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, ঢাকা জেলা পুলিশের অবসরপ্রাপ্ত বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সর্বশেষ, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশুর হাটে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল অফিসার, সকল থানা ও ইউনিট প্রধানসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST