সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরে সিঁধ কেটে বৃদ্ধকে হত্যা ঘটনায় দায়ের করা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করেছেন পরিবার।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে নিহত সোবহান প্রামাণিকের (৭০) স্ত্রী ও পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তপাড়া এলংজানি গ্রামের সোবহান প্রামাণিকের ছেলে সেলিম রেজাকে ২০১৮ সালের ৯ সেপ্টেম্ব অপহরন করা হয়। এঘটনায় একই গ্রামের মোসাব্বর আলী ছেলে বাবুল প্রামানিক সহ ৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়। সেই থেকে আসামীদের সাথে সোবহান প্রামাণিকের পরিবারের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে একাধিবার হামলা ও মামলার ঘটনা ঘটে।
এরই জেরে গত ১০ মে রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধ সোবহান প্রামাণিকের কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এসময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এঘটনায় নিহত সোবহান প্রামাণিকের ছেলে গোলাম সবুর বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামীদের কাছ থেকে টাকা খেয়ে মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। এই মামলায় এজাহার ভুক্ত আসামীদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টো বাদী পক্ষের লোকজনকে গ্রেপ্তার করে তাদের নির্যাতনের পর জোর পূর্বক স্বীকারোক্তি আদায় করছে। গ্রেপ্তারের ভয়ে ্এলাকার মানুষ বাড়ি ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে থাকছে। এই সুযোগে আসামী পক্ষের লোকজন বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নিহত সোবহান প্রামাণিকের স্ত্রী শেফালী খাতুন, ছেলে মাসুদ রানা, মামলার বাদী গোলাম সবুর ও ইতি বেগম প্রমুখ।
তবে বাদী পক্ষের অভিযোগ অস্বীকার করে উল্লাপাড়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, হত্যা কন্ডের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আব্দুল আজিজ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। দুইজন রিমান্ডে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই পক্ষের পাল্টা পাল্টি মামলা আছে। মুলত প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যা কান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সিরাজগঞ্জ
২১.৫.২০২৬
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST