র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন (৩৮)’কে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা হতে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২১/০৫/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.৩৫ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার সদর থানাধীন হাউজিং প্রকল্প এলাকা থেকে রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং- ১৪/১৬, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারা মোতাবেক ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: আনোয়ার হোসেন (৩৮), পিতা- মো: আইয়ুব আলী, সাং- উত্তর দৌলতপুর, থানা- কতোয়ালী, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST