রাজধানীর চকবাজার এলাকায় র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক নকল প্রসাধনী পন্য তৈরির দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী পন্য জব্দ ও ধ্বংস
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল এসব ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০৫/২০২৫ তারিখে জনাব শাহ্ মোহাম্মদ জোবায়ের, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর এর নেতৃত্বে ও র্যাব-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন দেবিদাসঘাট এলাকার একটি আবাসিক ভবন হতে নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ী মোবারক হেসেন মিন্টু (৪৮)’কে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) ও বাদশা (২৫)’কে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) সর্ব মোট- ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) কর্তৃক জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী পন্য জব্দ পূর্বক ধ্বংস করা হয়।এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST