স্টাফ রিপোর্টার
২৯ মে ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের দ্বিতীয় দিনেও ডিএসসিসি’র বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার: লক্ষ্যমাত্রা ১১,৭৭৬ টন

 

ঢাকা, ২৯ মে ২০২৬ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশু এবং অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে নিরবচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে ডিএসসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

আজ শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন,
“ঈদুল আজহার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, ঈদের দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১,৭৭৬ টন। পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন কর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। উল্লেখ্য, ঈদের দিন (২৮ মে) রাত ১২টা পর্যন্ত মোট ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্প করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন,
“কোরবানির পশুর অস্থায়ী হাট নির্ধারিত স্থানের বাইরে সম্প্রসারণ কিংবা অবৈধভাবে রাস্তা দখল করে পরিচালনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের জরিমানা আরোপসহ কালোতালিকাভুক্ত (Blacklisted) করা হবে।”

ডিএসসিসি’র পক্ষ থেকে নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিসি’র আওতাধীন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুরো কার্যক্রমের ওপর কড়া নজরদারির জন্য একটি বিশেষ মনিটরিং টিমও সার্বক্ষণিক কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে রোগীদের খাবার পরিবেশন ও সেবার মান যাচাইয়ে এমপি তাজউদ্দীন খান

আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

ঈদের দ্বিতীয় দিনেও ডিএসসিসি’র বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার: লক্ষ্যমাত্রা ১১,৭৭৬ টন

রাজবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ তরুণ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে আহত ৩

শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত,অপহরণকারী, ধর্ষণচেষ্টা মামলার  ০৯ জন আসামি গ্রেফতার

পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে  প্রীতিভোজ অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত ৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিল ব্যারাক পুলিশ লাইন্স ঢাকায় প্রীতিভোজের আয়োজন

শ্রীনগরে ৯০ বছর বয়স্কআব্দুল আজিজ খান স্বেচ্ছাসেবক পরিচ্ছন্ন কর্মী

১০

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

১১

পবিত্র ঈদুল আযহা  শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন 

১২

মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি

১৩

মতলবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেধাবৃত্তির পুরস্কার বিতর

১৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও দৃঢ় প্রত্যয়ের বার্তা আহমেদ আবু জাফর

১৫

পদ্মাসেতু বদলে দিয়েছে ঈদযাত্রার চিত্র, স্বস্তিতে ২১ জেলার মানুষ

১৬

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ পরিদর্শনে  ঢাকার জেলা প্রশাসক (ডিসি)  ফরিদা খানম ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

১৭

খালিয়া মধ্যপাড়ায় অসহায় পরিবারের আহাজারি, মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগে আক্রান্ত কামরুল ইসলামের সাহায্যের আবেদন

১৮

আসন্ন ঈদুল আযহা -২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ কর্তৃক গৃহীত নিরাপত্তা ও টহল কার্যক্রম

১৯

সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে এবারও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে

২০

Design & Developed by: BD IT HOST