মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া মধ্যপাড়ার বাসিন্দা মোঃ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কামরুল ইসলাম। তার উপার্জনের উপর নির্ভরশীল ছিল স্ত্রী ও ৩ কন্যাসহ ৫ সদস্যের পরিবার। কিন্তু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার ব্যয় বহন করা এখন তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
সাহায্য পাঠানোর বিকাশ নম্বর: 01302668365
স্থানীয়রা জানান, সবার সামান্য সহযোগিতা পেলেই হয়তো আবারও চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং অসহায় পরিবারটি কিছুটা স্বস্তি ফিরে পাবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST