শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার নিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মোহাম্মদ রিপন মিয়া

 

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের উন্নয়ন ভাবনা ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি তুলে ধরেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিপন মিয়া।

লায়েছ ভূঁইয়া কলেজের প্রভাষক মোহাম্মদ রিপন মিয়া বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল-আযহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। কুরবানির এই পবিত্র দিনে আমাদের সকলের মন হোক নিঃস্বার্থ ভালোবাসা আর মানবিকতায় পূর্ণ। ইউনিয়নবাসী ও তাদের পরিবারের সকলের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, আমি শিক্ষকতার মাধ্যমে সবসময় মানুষের কল্যাণের কথা ভেবেছি। এখন চাই, আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরো ইউনিয়নকে এগিয়ে নিতে। আসুন, আমরা সবাই মিলে গড়ি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন।

নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন বলে জানান। পাশাপাশি কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, মাদক-সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

গ্রামের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন। আপনাদের ভালোবাসা আর দোয়া পেলে এই স্বপ্ন বাস্তব হবে।

“একতাই শক্তি, সেবাই ধর্ম, উন্নয়নই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আযহা  শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন 

মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি

মতলবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেধাবৃত্তির পুরস্কার বিতর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও দৃঢ় প্রত্যয়ের বার্তা আহমেদ আবু জাফর

পদ্মাসেতু বদলে দিয়েছে ঈদযাত্রার চিত্র, স্বস্তিতে ২১ জেলার মানুষ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ পরিদর্শনে  ঢাকার জেলা প্রশাসক (ডিসি)  ফরিদা খানম ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

খালিয়া মধ্যপাড়ায় অসহায় পরিবারের আহাজারি, মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগে আক্রান্ত কামরুল ইসলামের সাহায্যের আবেদন

আসন্ন ঈদুল আযহা -২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ কর্তৃক গৃহীত নিরাপত্তা ও টহল কার্যক্রম

সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে এবারও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে

আমতলীতে ঈদুল আযহাকে সামনে রেখে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া

১০

উত্তর বংশীকুন্ডার মেম্বার পরেই অন্ধকারে ২ নং ওয়ার্ড: সরকারি সহায়তা থেকে বঞ্চিত শতাধিক পরিবার

১১

উত্তর বংশীকুন্ডায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আবেগময় বার্তা চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেনের

১২

শিবগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায়

১৩

১৪

কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু শামা

১৫

দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার নিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মোহাম্মদ রিপন মিয়া

১৬

ঈদ-উল আযহা শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন

১৭

আমতলীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

১৮

পটিয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল আলম সওদাগর

১৯

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া

২০

Design & Developed by: BD IT HOST