চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলার চান্দ্রকান্দিস্থ এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এসইএল মেধাবৃত্তি ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, প্রাথমিক স্তরের ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক স্তরের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।
এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার এবং এসইএল মডেল একাডেমি পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব।
এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক ইসমাঈল হোসেন মুন্সী, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবির উদ্দিন আহমেদ, অভিভাবক কামাল হোসেন খান, এসইএল মডেল একাডেমির সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক বেলাল হুসাইন, অভিভাবক ফরিদ উদ্দিন সরকার, নুরুজ্জামান এবং ৫ম শ্রেণির মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সহকারী শিক্ষক সাকিব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, “এখন আর গতানুগতিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রয়োজন মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানকে শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুললেই হবে না, তাদের মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন সন্তানই পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।”
ছবি ক্যাপশনঃ মতলব উত্তর উপজেলার এসইএল মডেল একাডেমিতে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একাংশ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন